ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীতে কুলসুম (১৮) নামের এক নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ  তোমাকে ( জ)   কে জীবনের চেয়ে বেশী ভালবাসি কুলসুমের লেখা ওড়নাটি ( গলায় ফাঁস লাগানো  ওড়নাটি) উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার  (২৯ এপ্রিল) সকাল ৯ টার দিকে পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাট নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত কুলসুম পশ্চিম হেতালিয়া এলাকার কবির গাজীর মেয়ে বলে পুলিশ জানায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, পাঁচ মাস আগে কুলসুমের সাথে সদর উপজেলার আউলিয়াপুর এলাকার মাসুদের সঙ্গে বিয়ে দেয় তার পরিবার। কিন্তু কুলসুমের সাথে অন্য এক ছেলের সঙ্গে সম্পর্ক থাকায় তিনি এ বিয়ে মেনে নেয়নি। গত বুধবার গভীর রাতে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে ওড়নায় লেখে ( জ তোমাকে ভালোভাসি) চিরকুট লিখে আত্মহত্যা করেছে । 


নিহতের মা ফরিদা বেগম জানান, প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন কুলসুম। সকালে ঘুম থেকে উঠে কুলসুমের রুমে গেলে আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাস দেয়া ঝুলন্ত লাশ দেখতে পাই। আমার মেয়েকে ৫ মাস আগে আউলিয়াপুর ইউনিয়নের মাসুদের সাথে বিয়ে দেই । কথাছিল  ঈদুল ফিতরের পর পারিবারিক ভাবে তুলে দেয়া হবে মেয়েকে। এরই মধ্যে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করে কুলসুম।

পটুয়াখালী থানার ওসি আখতার মোর্শেদ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারনা প্রেমজনিত কারনে ফিল্মি স্টাইলে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। তদন্ত সাপেক্ষে  আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑